তৈরি করুন নিজের অনলাইন কোর্স এবং আবিস্কার করুন নিজেকে একজন গ্লোবাল ডিজিটাল লিডার হিসেবে।
আবিস্কার করুন নতুন সম্ভাবনা
নাম মাত্র সার্ভিস চার্জ এবং দীর্ঘমেয়াদী সর্বোচ্চ ৭০% আর্থিক সুবিধা পাওয়ার নিশ্চয়তা।
আপনার জ্ঞান ও দক্ষতা অনলাইনে বিশ্বব্যপী সবার মাঝে ছড়িয়ে দিয়ে নিজের উন্নয়নের পাশাপাশি উন্নত ও দক্ষ জাতি গঠনে সহযোগীতা করার সুযোগ।
আপনার জন্য থাকছে আলাদা একটি ওয়েবপেইজ, যার মাধ্যমে পাবেন বিশ্বব্যাপী নিজের পরিচয় বা ব্রান্ড তৈরি করার সুযোগ।
Expert instructors
Students worldwide
Course enrollments
Corporate customers
আপনার দক্ষতা অনুযায়ী বিষয় নির্বাচন করুন এবং কোর্সের অবকাঠামো তৈরি করুন। এখানে আপনি পাবেন নিজের মতো করে কোর্স সাজানোর সুযোগ। এক্ষেত্রে IDL রয়েছে আপনার পাশে। একটি কোর্সের পরিকল্পনা ও ডিজাইন থেকে শুরু করে কিভাবে কনটেন্ট তৈরি, ভিডিও রেকর্ডিং এবং এডিটিং করতে হয় এমন সকল প্রয়োজনীয় প্রশিক্ষণ আপনি পাবেন বিনামূল্যে!
লাইট.. ক্যামেরা.. এ্যাকশন.. ঘরে বসেই তৈরি করুন নিজের প্রথম ভিডিও, যদি থাকে স্মার্ট ফোন বা Dslr ক্যামেরা। শুধু প্রয়োজন হবে একটি মাইক্রোফোন ও লাইটিং সেটআপ। ক্যামেরাভীতি থাকলে পাওয়ার পয়েন্টে স্ক্রীন রেকর্ডিং সহজ সমাধান। এক্ষেত্রে প্রয়োজন হবে ল্যাপটপ, ওয়েবক্যাম, গ্রাফিক্স প্যাড এবং কয়েকটি সফটওয়্যার। ভাবছেন এতকিছু কিভাবে করবেন? আমাদের দক্ষ কনটেন্ট সাপোর্ট টীম সবসময় প্রস্তুত আপনাকে সহযোগীতার জন্য। প্রয়োজনে আমাদের প্রফেশনাল স্টুডিও এবং এডিটিং প্যানেলও ব্যবহার করতে পারেন।
অনলাইন শিক্ষাকে আরো ইন্টারএক্টিভ ও কার্যকরী করার জন্য ভিডিও ক্লাসের পাশাপাশি রয়েছে নোট, কুইজ, কমেন্টস্, এসাইনমেন্ট এবং লাইভ ক্লাসসহ সাত স্তরের অনলাইন শিক্ষা পদ্ধতি। IDL এর এরকম সকল কার্যকরী পদ্ধতির ব্যবহার করে আপনিও আপনার অনলাইন কোর্সকে আরো আকর্ষণীয় ও কার্যকরী করে তুলতে পারবেন।
Join the largest online learning platform in Bangladesh